spot_img

১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ৩৩

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৯৪ শতাংশ। তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।

এর আগে, শনিবার (২৫ জুন) চট্টগ্রামে ২৬ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

রবিবার (২৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৭টি ল্যাবে ২০৭টি নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩৩ জনই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ৩৯৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss