spot_img

২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে নতুন পুলিশ কমিশনারের দায়িত্বে কৃষ্ণ পদ রায়

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষ্ণ পদ রায়।

বৃহস্পতিবার (৩০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়। একই প্রজ্ঞাপনে উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়।

কৃষ্ণ পদ রায় বর্তমানে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে সর্বশেষ ২০২০ সালের ৩১ আগস্ট চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সালেহ মোহাম্মদ তানভীর।

প্রজ্ঞাপন অনুসারে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক নুরে আলম মিনাকে (চট্টগ্রাম জেলার সাবেক এসপি) রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে রংপুর রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য একই পদে ময়মনসিংহ রেঞ্জে বদলি হয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি হয়েছেন রংপুর রেঞ্জে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss