spot_img

৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আবারও কোপা জিতল ব্রাজিলের মেয়েরা

কোপা আমেরিকায় নারীদের ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে সপ্তমবারের মত শিরোপা জিতেছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটি আট আসরের সবকটিতেই ফাইনাল খেলেছে।

রোববার (৩১ জুলাই) বাংলাদেশ সময় ভোরে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এস্তাদিও আলফনসো লোপেজে শুরু থেকেই বলের দখলে রাজত্ব ছিল সেলেসাওদের। তবে প্রতি আক্রমণে কলম্বিয়াও কম পরীক্ষা নেয়নি ব্রাজিলের। গোলমুখে ব্রাজিলের চেয়ে বেশি শট ছিল তাদেরই।

তবে কাজের কাজটা ব্রাজিলই সেরেছে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দেবিনহার পা থেকে এসেছে গোলটি। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। তা থেকে গোল করেই সফরকারীদের উল্লাসে ভাসান দেবিনহা।

সেই এক গোলের লিড ব্রাজিল ধরে রেখেছে পরের অর্ধেও। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে সেলেসাও শিবির।

এর আগে ফাইনালিস্ট ব্রাজিল এবং কলম্বিয়া দুই দলই দাপটের সঙ্গে পার করেছে গ্রুপ পর্ব। নিজ নিজ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। শেষ চারে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক কলম্বিয়া আর প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে আসে ব্রাজিল। শেষ হাসিটাও হাসল তারাই।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss