spot_img

১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাংস পুলি তৈরির রেসিপি

মাংস দিয়ে তৈরি করা যায় মজার সব খাবার। তার মধ্যে অন্যতম হলো মাংস পুলি। এটি এক ধরনের ঝাল স্বাদের পিঠা। বিকেলের নাস্তায় রাখতে পারেন সুস্বাদু এই পিঠা। এটি তৈরি করাও খুব সহজ। অল্প উপকরণে খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক মাংস পুলি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চালের গুঁড়া- ৩ কাপ, মাংসের কিমা- ২ কাপ, মরিচের গুঁড়া- আধা চা চামচ, পেঁয়াজ কিউব করে কাটা- ২ কাপ, কাঁচা মরিচ কুচি- ৫টি, হলুদ গুঁড়া- আধা চা চামচ, কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ, গুঁড়া দুধ- ১ টেবিল চামচ, তেল- পরিমাণমতো, দারুচিনি- ৩ টুকরা, এলাচ- ৪টি, পানি ও লবণ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

পুর তৈরির জন্য পেঁয়াজ তেলে ভেজে তাতে মাংসের কিমা ও সব মসলা দিয়ে ভুনা করে নিন। নামানোর আগে কর্নফ্লাওয়ার ও গুঁড়া দুধ দিয়ে দিন। আরেকটি পাত্রে পানিতে লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে তাতে চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করতে হবে। খামির থেকে রুটি তৈরি করে মাংসের পুর দিয়ে পুলি পিঠার আকৃতি দিতে হবে। পিঠা তৈরি হলে ডুবো তেলে ভেজে তুলুন। এরপ গরম গরম পরিবেশন করুন।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss