spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আগ্রাবাদে বাথরুমে মিলল যুবকের রক্তাক্ত লাশ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের দাইয়াপাড়া থেকে শাহাদাৎ হোসেন (৩২) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহাদাত নোয়াখালী জেলার মো. শাহজাহানের ছেলে। বর্তমানে তারা নগরীর কুলগাঁওয়ের একটি ভাড়া বাসায় বসবাস করেন।

সোমবার (১ আগস্ট) দুপুরে দাইয়াপাড়া এলাকার একটি বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পিতা শাহাজাহান বলেন, ‘দাইয়াপাড়া এলাকায় আমার একটি মুদি ও স্টেশনারি দোকান রয়েছে। গত শনিবার (৩০ জুলাই) একটি কাজে আমি বাড়িতে গিয়েছিলাম। এদিন রাতে দোকান বন্ধ করে বাসার দিকে যাচ্ছিল ছেলে। রাতে যখন বাসায় ফেরেনি তখন ছেলের বউ আমাকে ফোন করে, বলে- ছেলের মোবাইলে কল যাচ্ছে না। তাকে পাওয়া যাচ্ছে না। আমি দ্রুত বাড়ি থেকে চলে আসি। পরে এলাকার লোকজন বলল আমার ছেলেকে সকাল থেকে কেউ দোকানে দেখেনি।’

তিনি আরও বলেন, ‘গতকাল সারাদিন তার খোঁজ করি। পরে থানায় গিয়ে একটি জিডি করি। আজ দুপুরে দোকানের জমিদার ফোন করে বলে আমার ছেলেকে দেখতে পেয়েছে। পরে আমরা তার বাসার পেছনের একটি বাথরুমে লাশ দেখতে পায়। তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তার রিফাত ও রিতা নামে দুইটি শিশু রয়েছে।’

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, ‘দাইয়াপাড়া থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss