spot_img

২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ১৭ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার (২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১০ দশমিক ৮৯ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল সাত দশমিক ৭১ শতাংশ। আক্রান্তরা সবাই নগরীর বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৭০৮ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৮৪৯ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৫৫৭ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss