spot_img

১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের দুর্গম পাহাড়ে মিলল অস্ত্র তৈরির কারখানা

চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। ওই কারখানায় অভিযান চালিয়ে দশটি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ সময় জাকির হোসেন নামের অস্ত্র তৈরির এক কারিগরকেও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।

তিনি বলেন, বাঁশখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান নিয়ে আজ সকাল ১১টায় চান্দগাঁও ক্যাম্পে এক প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন র‌্যাব-৭’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss