spot_img

১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের বায়েজিদে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু, চালক গ্রেপ্তার

মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চাপায় চট্টগ্রামে মুনতাহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মুনতাহা ফেনী জেলার মো. সুজনের মেয়ে। এ ঘটনায় রিকশাচালক মো. মামুনকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টেক্সটাইল গেট গ্রীন ভিউ আবাসিক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে মুনতাহা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার মামলা দায়ের করলে অভিযুক্ত রিকশাচালক মামনুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss