spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের ২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ঢাকায় গ্রেপ্তার

তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় ২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তোফাজ্জল হোসেনকে (৬২) অভিযান চালিয়ে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার রামপুরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকার আগ্রাবাদ জীবন বীমা ভবনের মেসার্স চট্টলা বুরিংয়ের সত্বাধীকারী ছিলেন গ্রেপ্তারকৃত তোফাজ্জল। তিনি শেরপুর জেলা সদরের চরখার চর গ্রামের মন্ডল বাড়ীর মোঃ সুরুজ আলীর ছেলে।

প্রতিষ্ঠানটি চলাকালীন সময়ে গ্রাহকদের নিকট থেকে বিভিন্ন সময় টাকা গ্রহণ করে চেক প্রদান করেন। গ্রাহকরা উক্ত চেকের বিপরীতে ডিজঅনার মামলা করলে তিনি ওয়ার্টেভুক্ত আসামী হন।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss