spot_img

৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

ধীমান ধর (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও জবাইয়ে ব্যবহার করা একটি দা উদ্ধার করেছে পুলিশ।

নিহত ধীমান ধর ধলঘাট ইউনিয়নের বণিকপাড়ার দুলাল ধরের ছেলে। তিনি নগরীর রাহাত্তারপুল এলাকার সৌদিয়া জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানের মালিক।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টায় লড়িহরা গ্রামের মাহবুবুর রহমানের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামসহ পটিয়া থানা পুলিশের একটি টিম। তবে কী কারণে ধীমান ধর খুন হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ধীমান ধরকে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড, তা এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত কাউকে আটক করা যায়নি।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss