চট্টগ্রামে ১ লাখ ৮৩ হাজার ৭৪১ জন ৫-১১ বছর বয়সী শিশুকে করোনার টিকা দেওয়া হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সিভিল কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ আগস্ট থেকে চট্টগ্রাম নগরীতে শিশুদের করোনার টিকা কার্যক্রম শুরু হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার ২০ হাজার ২০০ শিশুকে টিকা দেওয়া হয়। এর মধ্যে ১০ হাজার ২৪৬ জন ছাত্র এবং ছাত্রী ৯ হাজার ৯৫৪ জন। এছাড়া এখন পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ৭৪১ জন শিশু করোনা টিকার প্রথম ডোজের আওতায় এসেছে। এর মধ্যে ৮৮ হাজার ৮৪৩ জন ছাত্র এবং ৯৪ হাজার ৮৯৮ জন ছাত্রী।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী জানান, সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। তবে কিছু সমস্যার কারণে উপজেলায় কার্যক্রম শুরু করতে পারছি না। তবে শীঘ্রই এ কার্যক্রম শুরু হবে।
চস/এস


