spot_img

২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে বায়েজিদ লিংক রোডের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, আনসারসহ সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিতিতে চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডের দুই পাশের ফুটপাত ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস লাইনের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত অভিযানে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, বায়েজিদ লিংক রোডের দুই পাশের ফুটপাত ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চ মাত্রার যে গ্যাস পাইপলাইন আছে তার উপর নির্মাণ করা শতাধিক স্থাপনা অপসারণ করা হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss