spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবি শাখা ছাত্রলীগের অবরোধ স্থগিত

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের অবরোধ স্থগিত করা হয়েছে।

আজ (২০ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

অবরোধ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের উপ-পক্ষ ‘রেড সিগন্যাল’ গ্রুপের নেতা ও ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল হাসান দিনার বলেন, ‘আমাদের নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ভাইয়ের নির্দেশে চলমান অবরোধ কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।’

বিজয় গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র মোদক বলেন, ‘চলমান আন্দোলন সাময়িক স্থগিত করেছি। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ও প্রক্টরিয়াল বডির প্রতি সম্মান রেখে আন্দোলন থেকে সরে এসেছি।’

‘প্রথম থেকে কমিটি বর্ধিত করার দাবি জানিয়ে আসছি’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় নেতারা দাবি না মানলে পরবর্তী কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss