spot_img

২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা শনাক্তের হার

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের দেহে করোনাভাইরানের জীবাণু শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৩৬ শতাংশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের ১০টি ল্যাবে ১৬৪টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জন নগরীর বাসিন্দা। বাকি ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৯৪৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামে ১৩ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামে ১৩ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss