spot_img

২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারলো টাইগ্রেসরা

বাংলাদেশকে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে এগিয়ে গেলেও পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল।

বাংলাদেশের ৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আক্রমণাত্মকভাবে শুরু করে পাকিস্তান। ৪৯ রানের উদ্বোধনী জুটি পায় তারা। ১৯ বলে ১৪ রান করা মুনিবা আলীকে আউট করেন সালমা খাতুন। বোলিংয়ে বাংলাদেশের একমাত্র সাফল্য এটিই।

এরপর সিধরা আমিন ও অধিনায়ক বিসমাহ মারুফ মিলে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। ৪ চারে ৩৫ বলে ৩৬ রান করেন সিধরা, ২০ বলে ১২ রান আসে বিসমাহর ব্যাট থেকে।

এর আগে টসে হারে স্বাগতিকরা, পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারেই ডায়ানা বেগের শিকার হয়ে ফেরেন আগের ম্যাচে ঝোড়ো ৪৯ করা শামিমা সুলতানা। এরপরের দুই ওভারে নেই আরও দুই উইকেট। ৩ রানে তিন উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।

এ অবস্থায় দলের হাল ধরেন নিগার আর লতা মণ্ডল। তবে ১২ রান করে লতাও ফেরেন দল দলীয় ২৭ রানে। এরপর সাবেক অধিনায়ক সালমা খাতুনের সঙ্গে জুটি গড়েন নিগার। তবে দলীয় ৪২ রানে তিনিও ফেরেন নিদা দারের শিকার হয়ে। এরপর বাংলাদেশের রানটা ৭০ পর্যন্ত গিয়েছে সালমার কল্যাণে। সঙ্গীদের আসা-যাওয়ার মিছিলেও তার ২৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসে ২০ ওভার শেষ করতে সক্ষম হয় বাংলাদেশ। ডায়ানা বেগ ও নিদা দার পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহেল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss