spot_img

১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ৬১ জনের ডেঙ্গু শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৬১ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রামে মোট ১ হাজার ৩৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ৩০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss