spot_img

২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইংলিশ অলিম্পিয়াড চট্টগ্রাম বিভাগের আন্তর্জাতিক কর্মশালা সম্পন্ন

ইংলিশ অলিম্পিয়াড বাংলাদেশে অন্যান্য অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতামূলক আয়োজন করে থাকে ইংরেজি ভাষা নিয়ে। আন্তর্জাতিক ও জাতীয় অঙ্গনে ইংরেজি ভাষার গুরুত্বকে সামনে রেখে ২০১৬ সাল থেকে বাংলাদেশে ইংলিশ অলিম্পিয়াডের যাত্রা শুরু হয়।

সংস্থাটির চিফ অর্গানাইজার ও জনপ্রিয় ইংরেজি ভাষার প্রশিক্ষক আমান উল্লাহ আমানের হাত ধরে আত্মপ্রকাশ করা ইংলিশ অলিম্পিয়াড বর্তমানে সিজন-৩ চলমান। সারাদেশের প্রায় চৌষট্টিটি জেলাতেই এদের কার্যক্রম চলছে।

তারই ধারাবাহিকতায় ১৪ অক্টোবর বন্দর নগরী চট্টগ্রামে হয়ে গেলো চলমান ইংলিশ অলিম্পিয়াড সিজন -৩ এর সিলেকশন রাউন্ডের পূর্বপ্রস্তুতিমূলক আন্তর্জাতিক কর্মশালা। নগরীর লিডার্স স্কুল এণ্ড কলেজে অনুষ্ঠিত কর্মশালাটি দিনব্যাপী সম্পন্ন হয়। এতে কর্মশালাটির প্রশিক্ষক হিসেবে ছিলেন গ্রে গোজ ইংলিশ একাডেমির প্রধান মোহাম্মদ আজিজুল কাদের এবং ইংলিশ অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা ও প্রধান আমান সুলাইমান।

দিনব্যাপী কর্মশালাটি মূলত ইংরেজি ভাষার কমিউনিকেশন স্কিল এণ্ড থিংক ইন ইংলিশ দক্ষতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। এতে ইংরেজি আইপিএ সাউন্ড, ক্রসপাজল সমাধান, টাঙ্গটুইস্টার, স্পিকিং এবং লিসেনিং টেস্ট সহ অনেক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালাটিতে অন্যান্যদের মধ্যে বিশেষ মেহমান হিসেবে আরো ছিলো ইংলিশ অলিম্পিয়াড এর এডভাইজার এবং প্রাক্তন সেনা কর্তকর্তা এবং লিডার্স স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের মোঃ তহা, ইংলিশ অলিম্পিয়াড সিজন-৩ এর পার্টনার EDUMIG এর প্রধান আব্বাস করিমি এবং রাশিদা করিমি সহ আরো অনেকেই।

প্রায় শতাদিক অংশগ্রহণকারীদের সেবায় পুরো দিনব্যাপী আয়োজনটি সফল করার জন্য কাজ করছেন ৪০ জনের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাম্পাস এম্বাসেডর এবং বিভিন্ন বিভাগের প্রধানরা। যাদের সার্বিক দেখাশুনায় ছিলেন চট্টগ্রাম ডিভিশনাল কো-অর্ডিনেটর আরিফ মুজতবা কামাল, রিজিওনাল কো-অর্ডিনেটর ইসমাতুল নাঈম ইনা সহ অনেকে।

কর্মশালা শেষে অংশগ্রহণ করা সবাইকে কর্মশালার সার্টিফিকেট প্রধান করা হয়। এক প্রশ্নের জবাবে ইংলিশ অলিম্পিয়াড এর প্রধান জানান, বর্তমানে ইংলিশ অলিম্পিয়াড শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ১০৩টি দেশে কাজ করছে। আমরা চাই বাংলাদেশকে ব্রান্ডিং করতে বিশ্বের দরবারে ইংলিশ অলিম্পিয়াড এর মাধ্যমে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss