spot_img

১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে নুসরাত (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৮৩ জন।

শনিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপাতালে ৯ মাসের এক শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। গত ১৩ অক্টোবর শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর চট্টগ্রামে রোগটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৫ জনে।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss