spot_img

২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে যা ঘনীভূত হয়ে ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে। বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, সাগরের ওই এলাকায় আজ সকালে লঘুচাপটি সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাবধানতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিতে পারে। তারপর এর অবস্থান, গতি উল্লেখ করে সতর্কবার্তা জানানো হবে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে উপকূলের কাছাকাছি দূরত্ব পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss