spot_img

২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় শনাক্ত নেই

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায় নি। এর আগে গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রামে একজনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

শনিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৬টি ল্যাবে ৪৯টি নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায় নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৯৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪২১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩১ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss