spot_img

৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। একই সময়ে করোনায় কারো মত্যু হয় নি।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৭টি ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫১০ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।

এর আগে বুধবার (৩০ নভেম্বর) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু পাওয়া যায়নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss