spot_img

২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে আসা একব্যক্তি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।তার নাম জহিরুল ইসলাম বাঁচা (৪৭)। তিনি চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নের মৃত দুলা মিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

রবিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর সদরঘাট এলাকার একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি বলেন, অসুস্থ একব্যক্তিকে দুপুরে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জনসভায় যোগ দিতে আসার পথে সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss