spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সদরঘাট এলাকার সাবরিনা সুলতানা (২১) ও বাকলিয়া এলাকার আব্দুল গণি (৯০)। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ৭ জনের মৃত্যু হলো।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে ২১ ডিসেম্বর দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুর কথা জানান সিভিল সার্জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রামে ৪০ জন ডেঙ্গুতে মারা যায়। এর মধ্যে ১৪ জন পুরুষ, ১৩ জন নারী ও ১৩ জন শিশু।

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ জন। এবার মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৯৭ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss