spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পরীমণির মাদক মামলা ৬ মাস স্থগিত

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

এ সময়ের মধ্যে মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

ছয় মাসের মধ্যে রুল নিষ্পত্তি না হলে বিচারিক আদালতে পুনরায় পরীমণির বিরুদ্ধে মাদক মামলা শুরু হবে বলে আদেশে বলা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ৭ মার্চ পরীমণির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি কেনো বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ। পরবর্তীতে হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার জজ আদালত।

এর আগে, ২০২১ সালের ৪ আগস্ট পরীমণির রাজধানীর বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে তাকে গুলশান থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তিন দফায় ৭ দিনের রিমান্ডে ছিলেন তিনি। ২৭ দিন জেল খাটার পর জামিনে কারামুক্ত হন বাংলাদেশি চলচ্চিত্রের আলোচিত এ নায়িকা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss