spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পবিত্র শবে মিরাজ ১৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে আজ (২৩ জানুয়ারি) পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। যার ফলে মঙ্গলবার ২৪ জানুয়ারি থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

বাদ মাগরিব সন্ধ্যা ৬টার দিকে বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান।

সভা থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার বিষয়টি জানানো হয়। সভায় শবে মিরাজের তারিখও নির্ধারণ করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss