spot_img

১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হুইপকে নিয়ে কটূক্তি: পুলিশ কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা

ডিজিটাল নিরাপত্তা আইনে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা মামলায় বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মাহমুদ সাইফুল করিম ওরফে সাইফ আমিনকে ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ১৮ মাস কারাভোগ করতে হবে।

সোমবার (২৭ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। তবে জরিমানার টাকা জমা দিলে আসামির কারাভোগ করতে হবে না বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মাহমুদ সাইফুল করিমকে দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে ৯ মাসের কারাভোগ করতে হবে। এছাড়া একই আইনের ২৯ (২) ধারায় তাকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তাকে ৯ মাসের কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা পৃথকভাবে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

হুইপ শামসুল হক চৌধুরীর আইনজীবী মোহাম্মদ হায়দার তানভীরুজ্জামান বিষয়টি সাংবাদিকদের জানান।

২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ বছরে ১৮০ কোটি টাকা জুয়ার আসর থেকে আয়ের অভিযোগ করে স্ট্যাটাস দেওয়ায় অভিযোগে মাহমুদ সাইফুল করিমের বিরুদ্ধে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী মামলাটি দায়ের করেন।

মামলায় বলা হয়, চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে বাদীর কোথায় নাম আসে নাই। তাই বাদীর বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যা প্রকাশের মাধ্যমে বাদী সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

২০২০ সালের ১০ ফেব্রুয়ারি মামলাটির প্রতিবেদন দাখির করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসির স্যোশাল মিডিয়া মনিটরিং টিমের পুলিশ পরিদর্শক নাজমুল নিশাত।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss