spot_img

২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২৯৪ বোতল ফেন্সিডিলসহ চট্টগ্রামে গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে শনিবার (১ এপ্রিল) ২৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মো. ইউসুফ মিয়ার ছেলে মো. রানা মিয়া (৩৩) ও মৃত রুবেল এর ছেলে মো. অনিক হোসেন (১৬)।

শনিবার (১ এপ্রিল) সকাল ৭টায় বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, গতকাল শনিবার সকালে বড়পুল এলাকা থেকে মাদক বেচা-কেনার সময় ২৯৪ বোতল ফেন্সিডিল দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে দুইজন পালিয়ে গেছে। উদ্ধার মাদকের মূল্য ৩ লাখ টাকা। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss