spot_img

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সেই শিশু উদ্ধার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে হারিয়ে যাওয়া শিশুটি পাওয়া গেছে। শনিবার (১৫ এপ্রিল) সকালে শিশুটিকে থানায় হস্তান্তর করেছেন এক রিকশাচালক।

রিকশাচালক শওকত আলী মুন্সি বলেন, রাতে সিএন্ডবি এলাকায় একটি শিশুকে খোঁজে পাই। রাতে কি করব বুঝতে না পেরে তাকে বাসায় নিয়ে আসি। রাতের খাবার খাইয়ে শিশুটিকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করেছি, যদিও শিশুটি কান্না করছিল। সকালে আমি ও আমার স্ত্রী শিশুটিকে থানায় আসি।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।

তিনি জানান, গতকাল শুক্রবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে শিশুটি হারিয়ে যায়। এ ব্যাপারে তার বাবা আফতাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রাতে এক রিকশাচালক শিশুটিকে খুঁজে পেয়ে রাতে তার বাসায় নিয়ে যান। আজ সকালে তার স্ত্রীসহ থানায় এসে শিশুটিকে হস্তান্তর করেন। পরে শিশুটিকে আমরা পরিবারের কাছে হস্তান্তর করি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss