spot_img

২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজার উপকূলে ট্রলার থেকে ১১ মরদেহ উদ্ধার

কক্সবাজার উপকূলে ভেসে আসা একটি ট্রলারে ১১ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

রবিবার (২৩ এপ্রিল) সকালে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক পয়েন্টে ট্রলারটি ভেসে আসা ট্রলার থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, কক্সবাজারের স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পায়। পরে তারা শনিবার ঈদের দিন রাতে ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসে। সেখানে এনে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

তিনি বলেন, মরদেহগুলো প্রায় গলে গেছে, তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। মরদেহগুলো কোথা থেকে, কীভাবে এসেছে তা এখানো জানা যায়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss