spot_img

২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজারে ট্রলারে উদ্ধার হওয়া ৬ জনের মরদেহ হস্তান্তর

কক্সবাজারে সমুদ্র উপকূলে মাছ ধরার ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় শনাক্ত হওয়া ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

যে ছয়জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া গ্রামের মৃত রফিকের ছেলে শামসুল আলম, চকরিয়ার কোনাখালীর জঙ্গল কাঁটা গ্রামের জসিম উদ্দিনের ছেলে তারেক জিয়া, মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মো. হোসেনের ছেলে নুরুল কবির, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ির জাফর আলমের ছেলে শওকত উল্লাহ, চকরিয়া কোনাখালী ইউনিয়নের জঙ্গল কাঁটা গ্রামের মৃত শাহ আলমের ছেলে শাহজাহান, মহেশখালী শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ির মুসা আলীর ছেলে ওসমান গনি।

সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, সদর সার্কেল মিজানুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত থেকে ছয় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss