spot_img

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রবর্তক মোড়ে রূপালী গিটারকে আড়াল করে বিলবোর্ড

বন্দর নগরী চট্টগ্রামের প্রবর্তক মোড়ে কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু’র রূপালী গিটার চত্তরে এপোলো ও ইম্পেরিয়াল হসপিটালের নামে বিজ্ঞাপনী মিনি বিলবোর্ড স্থাপন করেছে একটি বিজ্ঞাপনী সংস্থা। এতে করে রূপালী গিটারের ভাস্কর্যসহ আড়াল হয়ে যায় জনপ্রিয় সংগীতশিল্পী আইব বাচ্চু’র নামফলক।

বিজ্ঞাপনী সংস্থার এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছেন আইয়ুব বাচ্চুর ভক্তরা।

২৯ এপ্রিল, শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ, বি রুবেল নামে এক ভক্ত ফেসবুকে ছবিসহ পোস্ট দিয়ে এর প্রতিবাদ জানান।

ফেসবুকে তিনি লিখেন, কয়েকদিন পর পর এসব ঘটনা মেনে নেওয়া যায়না। আগেরটা পাগল ভেঙেছে, এখন এটা কোন পাগলের কাজ?

তিনি আরও লিখেন, আবেগে হাত দিয়েননা, ভালো হবেনা। সেইসাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে. সৌন্দর্য বর্ধনের নামে নগরীর বেশ কয়েকটি মোড়সহ ফুটপাত বিজ্ঞাপনী সংস্থার কাছে লিজ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সেই অজুহাতে নগরীর সব গুরুত্বপূর্ণ মোড়ে বিজ্ঞাপনী মিনি বিলবোর্ড বসানোর ব্যবসা শুরু করে বিজ্ঞাপনী সংস্থাগুলো।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss