spot_img

২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে নিখোঁজের পাঁচদিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার পাঁচদিন পর চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরায় রহিম (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রহিম ওই এলাকার সেলিম উদ্দীনের ছেলে।

সে পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। শিশু রহিমকে হত্যার অভিযোগে ২ জনকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। আটককৃতরা হলেন- আজম খান ও হৃদয়।

বুধবার (৩ মে) দিবাগত রাত ৩ টার দিকে স্থানীয় গোলাপের দোকান মাজার গেটে নির্মাধীন ভবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, শিশু রহিমকে গত ২৯ এপ্রিল বিকেলে টাকার জন্য প্রতিবেশি আজম খানের নেতৃত্বে অপহরণ করা হয়। ওইদিনই শিশুটিকে নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এরপর সেখানে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। শিশুটি নিখোঁজ হওয়ার দিনেই থানায় সাধারণ ডায়েরি করেন তার পিতা।

তিনি আরও বলেন, বুধবার আজম খানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে শিশু রহিমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss