spot_img

২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আগামী ২৪ ঘন্টায় বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার (৬ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে গতকাল শুক্রবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হবে কি না, তার গতিপথ কী হবে, সেসব নিয়ে এখনই স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। এখনই এটা নিয়ে আতঙ্কিত হওয়ারও কিছু নেই। আমরা পর্যবেক্ষণ করছি।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ তিনদিনের মধ্যে সৃষ্ট হতে যাওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss