spot_img

১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চার দফা দাবিতে উখিয়া-টেকনাফ ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে দ্রুত প্রত্যাবাসনসহ চার দফা দাবি জানিয়ে রোহিঙ্গারা সমাবেশ করেছে রোহিঙ্গারা। বৃহস্পতিবার (৮ জুন) সকালে আলাদাভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে রোহিঙ্গারা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও স্লোগানে নিজ দেশ মিয়ানমারে নিজেদের বাড়িঘরে ফিরে যাওয়া, নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপত্তা এবং অন্য জাতিগোষ্ঠীর লোকজন যেভাবে অবাধে চলাফেরা করে তেমন স্বাধীনতাসহ চার দাবি তুলে ধরে মোনাজাতে দোয়া চান।

সমাবেশ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল পুলিশের সদস্যরা। এসময় টেকনাফের ১৬-এপিবিএনের পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ‘তিন ক্যাম্পে রোহিঙ্গারা দ্রুত প্রত্যাবাসন দাবি জানিয়ে কর্মসূচি পালন করেছে। সেটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।’

সমাবেশে পুরুষদের পাশাপাশি রোহিঙ্গা নারী, শিশুরাও যোগ দেয়। এছাড়া কুতুপালং, বালুখালী, লম্বাশিয়ায়ও এ ধরনের সমাবেশ হয়েছে। সেখানে পোস্টার, প্ল্যাকার্ডে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি তোলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss