spot_img

২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মোটরসাইকেলে টিকটক বানাতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

মোটরসাইকেলে টিকটক ভিডিও বানানোর সময় ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১০ জুন) রাত ১১টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-মহিপুর সড়কে শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমনিরহাটের কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সাহিদুল মিয়ার ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই গ্রামের আজির আলীর ছেলে শাহা আলম (১৭)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকরররা (তদন্ত) হাবিবুর রহমান সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে তিন বন্ধু তিস্তা সেতুতে চলন্ত মোটরসাইকেলে টিকটকের জন্য ভিডিও ধালন করতে থাকে। এ সময় রংপুর থেকে বুড়িমারী যাওয়ার পথে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে।

এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss