spot_img

১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। মঙ্গলবার (১৩ জুন) তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এখন। তার জন্য মেডিকেল বোর্ড বসেছে আজ। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো দেখার পর পরবর্তী করণীয় ঠিক হবে।

তিনি জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

এর আগে গতকাল (সোমবার) দিনগত রাতে ১টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss