spot_img

১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে শনিবার বিকেলে বাসায় ফিরবেন। আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বিকেল ৫টায় বাসার উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার ও হৃদরোগে ভুগছেন ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত সোমবার রাতে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

দুই মাস আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। পাঁচ দিন পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন তিনি।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss