spot_img

৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফের ফারুকির শিকার তামিম

 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। বুধবার (৫ জুলাই) দুপুর ২টায় খেলাটি শুরু হয়। টস হেরে এই ম্যাচে ব্যাটিং করছে বাংলাদেশ।

ফারুকির সপ্তম ওভারের প্রথম বলে পয়েন্টে দারুণ চার মেরেছিল তামিম ইকবাল। পরের তিন বল ডট দিয়ে ওভারের পঞ্চম বলে খোঁচা দিয়ে বসেন। ফিফথ স্ট্যাম্পে করা ফারুকির লেন্থ বল ডিপ থার্ডে খেলতে চেয়েছিলেন তামিম, কিন্তু টাইমিংয়ে গড়বড়। বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে।

২১ বলে ২ চারে ১৩ রান করেন ওয়ানডে অধিনায়ক। এই নিয়ে চার বার ফারুকির শিকার হয়ে সাজঘরে ফেরেন তামিম। তার বিপক্ষে রানের গড় মাত্র ৫। এখন পর্যন্ত ক্রিজে লিটন দাসের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দলের একাদশে ফিরেছেন সাকিব আল হাসান, আফিফ হোসেন ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন রনি তালুকদার, ইবাদত হোসেন চৌধুরী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss