spot_img

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৯ জুলাই) বেলা ১২টার দিকে চাঁদকে ফরিদপুর চীফ জুডিশিয়াল ১নং আমলী আদালতে হাজির করা হয়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চায়। আদালতের বিচারক তরুন বাছার উভয় পক্ষের আইনজীবির শুনানী শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক আওয়ামী লীগ নেতার অপর একটি মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে চাঁদকে পুলিশী প্রহরায় ফরিদপুর কারাগারে প্রেরণ করা হয়। বিএনপি নেতা চাঁদকে আদালতে হাজির করার সময় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, রাজশাহী বিএনপি কর্তৃক আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেবার অভিযোগে গত ২৩ মে ফরিদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ কোটি টাকার মানহানী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss