spot_img

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ৪ প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

কক্সবাজারের প্রতারণা চক্রের মূলেহোতা এবং চারটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শোয়াইবকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার শোয়াইব পেকুয়া থানার জালিয়াখালীর জহিরুল হকের ছেলে।

শনিবার (২২ জুলাই) সীতাকুণ্ড থানার মাদামবিবির হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেপ্তার শোয়াইব চট্টগ্রাম-কক্সবাজারের প্রতারণা চক্রের মূলেহোতা। তার বিরুদ্ধে ঢাকা জেলায় দুটি ও কক্সবাজার জেলায় দুটিসহ মোট চারটি প্রতারণা মামলায় ওয়ারেন্ট রয়েছে। গতকাল শনিবার সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss