spot_img

১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হাওরে নিখোঁজের দু’দিন পর পর্যটকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৩ আগস্ট) সকাল সোয়া নয়টার দিকে মিঠামইন হাওরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী।

নিহত পর্যটক অন্তর চক্রবর্তী (৩২) ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্রি গ্রামের উত্তম চক্রবর্তীর ছেলে।

গত শুক্রবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে অন্তর চক্রবর্তীর পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন নিকলী উপজেলার হাওর পাড়ের বেড়িবাঁধ থেকে একটি ট্রলারে মিঠামইন হাওরে ঘুরতে যায়। ট্রলারে ৫ জন নারী, তিনজন পুরুষ ও দুই শিশু ছিল। ওইদিন দুপুরে হাওরের ঘোড়াউত্রা নদীর মাঝে ট্রলারে বসেই গোসল করছিলেন অন্তর চক্রবর্তী। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।

পরে খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা সদর থেকে ৫ সদস্যের একটি ডুবুরি দল নিখোঁজ পর্যটককে উদ্ধারে অভিযানে নামে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss