spot_img

১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামের বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

চট্টগ্রামের বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত জিহাদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জিহাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। ।

তিনি জানান, সকালে তিনজনকে হাসপাতালে আনার পর ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুরে জিহাদ নামের এক যুবকের মৃত্যু হয়।

জিহাদ চন্দনাইশের বরমা ইউনিয়নের কেশুয়া গ্রামের হাজী সালেহ আহমেদের বাড়ির জাহিদুল ইসলামের ছেলে। তার বয়স ২৮ বছর।

এর আগে সকালে নগরের বাকলিয়া থানার এক্সেস রোডের মুখে যাত্রীবাহি বাসে চাপা পড়ে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের তিন যাত্রী আহত হয়। পরে তাদেরকে হাসপাতাল ভর্তি করানো হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss