spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বাবার মুক্তি চাইলেন শামারুহ মির্জা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তার মেয়ে শামারুহ মির্জা। রোববার (২৯ অক্টোবর) ভয়েস অব আমেরিকাকে পাঠানো বার্তায় শামারুহ এ দাবি জানান।

রবিবার (২৯ অক্টোবর) ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক বার্তায় এ কথা বলেন তিনি।

শামারুহ মির্জা আরও বলেন, আমার বাবাকে (মির্জা ফখরুল) কোথায় নিয়ে যাওয়া হয়েছে সরকারকে তা এক্ষুনি আমাদের জানাতে হবে।

তিনি বলেন, আমার বাবাকে আজ সকালে বাংলাদেশ পুলিশ আটক করেছে। তারা ঢাকায় আমাদের বাসায় এসে তাকে তুলে নিয়ে যায়। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই!

সরকারকে অবিলম্বে তার অবস্থান সম্পর্কে জানানোর দাবি জানান শামারুহ মির্জা।

এদিকে ঢাকায় বিএনপি মহাসচিবকে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ও শামারুহ মির্জার মা রাহাত আরা বেগম। তিনি আশা প্রকাশ করেন জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাকে ছেড়ে দেবে। মির্জা ফখরুলকে নিয়ে যাওয়ার পর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

চস/ম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss