spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পালানোর ২ ঘণ্টার মধ্যেই চট্টগ্রামে আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম আদালতে সাজার রায় শুনে এজলাস থেকে কারাগারের গাড়িতে তোলার সময় পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দণ্ডপ্রাপ্ত ওই আসামি হলেন মো. সাইফুল করিম খান (৪৫)। তিনি নগরীর হালিশহরের বজলুল করিম খানের ছেলে।

রবিবার (২৮ জানুয়ারি) পালানোর ২ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রবিবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত তাকে ৬ মাসের সাজা দেন। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য গাড়িতে তোলার সময় সংশ্লিষ্টদের চোখ ‘ফাঁকি’ দিয়ে পালিয়ে যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন অতি‌রিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার (প্রসিকিউশন) হুমায়ুন কবির বলেন, ‘আসামিকে একটি মামলায় ৬ মাসের সাজা দেওয়া হয়। পরে আদালত প্রাঙ্গণ থেকে ওই আসামি পালিয়ে যান। তবে দুপুর আড়াইটার দিকে নগরীর সাগরিকা এলাকা থেকে তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss