spot_img

১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে নিউমার্কেট এলাকায় পুলিশ-হকার সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন হকার, পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা আহত হয়েছেন। এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে নিউমার্কেট এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন অবৈধ হকার উচ্ছেদে অভিযানে গেলে এ ঢ়টনা ঘটে।

জানা গেছে, উচ্ছেদ অভিযান তদারকিতে গেলে সিটি কর্পোরেশনের টিমকে বাধা দেন হকাররা। এরপর পুলিশ এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও হকাররা ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর পুলিশ হকারদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে হকারদের দাবি, পুলিশ তাদের ওপর গুলি চালিয়েছে। একজন হকার গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করেন তারা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ‘আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss