spot_img

২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্নাকে খালাস

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছেন, রামিসার হত্যা অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় ঘটেছে, যা এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পক্ষেই রায় দেওয়ার উপযুক্ত দৃষ্টান্ত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এর আগে সোমবার উভয় পক্ষের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে আজকের দিন ধার্য করা হয়েছিল।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৯ মে পল্লবীর সেকশন-১১ এলাকায় বনানীর এক বেসরকারি চাকরিজীবী আব্দুল হান্নান মোল্লার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া কন্যা রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর পালানোর সময় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে পুলিশ স্বপ্নাকে আটক করে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গত ২১ মে সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মাত্র ১৯ দিনের মাথায় বিচার সম্পন্ন করে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আসামিদের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দিয়েছিলেন। পরবর্তীতে ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের শুনানি শেষে হাইকোর্ট প্রধান আসামির সাজা বহাল রেখে স্বপ্না খাতুনকে বেকসুর খালাস দিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss