হালিশহর কে ব্লক, এল ব্লক, কর্ণফুলী, সোনালী, বসুন্ধরা, আনন্দীপুর এলাকাবাসী প্রবেশের সম্মুখে রাস্তার উপর বর্জ্য ডাম্পিং স্টেশন স্থাপন বন্ধ করে অন্য জায়গায় করার প্রতিবাদে মানববন্ধন করেছে হালিশহর এলাকাবাসী।
আজ ২৫ শে ফেব্রুয়ারী ২০২৪ রবিবার সকাল ১১ টায় হালিশহর এক্সসেস রোড়ে মানববন্ধন করেন। এই সবগুলো আবাসিকে প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস। এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী, বৃদ্ধ লোক সরকারি কর্মকর্তা সহ অসংখ্য লোক এ রাস্তা দিয়ে চলাচল করেন। এই রাস্তার উপর বর্জ্য ডাম্পিং স্টেশন করলে চলাচল কারীদের অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে দাবি করেছে এলাকাবাসী।
কে-এল ব্লক প্রবেশপথে রাস্তার উপর বর্জ্য ডাম্পিং স্টেশন স্থাপন উদ্যোগ নেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
মানববন্ধনে হাজারের অধিকার লোক উপস্থিত ছিলো। সিলভার বেলস কিন্ডার গার্ডেন এন্ড গার্লস হাই স্কুল, হালিশহর হাউজিং সেটেলমেন্ট পাবলিক স্কুল, মুক্তিযোদ্ধা শামসুল হক পাবলিক স্কুল, তানজিমুল উম্মাহ মাদ্রাসা ও মোহাম্মদীয়া মাদ্রাসা ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
মো: রকিব উল আমিন ভূঁইয়া এর সঞ্চালনায় জিয়াউল করিম এর সভাপতিত্বে মানববন্ধন শুরু হয়। এই সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ
সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন বাচ্চু।
তিনি বলেন এই রাস্তা দিয়ে ৬/৭ টা আবাসিক মানুষের চলাচল থাকে। তাদের কথা চিন্তা করে মেয়র সাহেব বর্জ্য ডাম্পিং স্টেশন স্থাপন করে নিরাপদ জায়গায় স্থাপন করবেন আমি আশা করি। তিনি নগর পিতা এইসব আবাসিক এলাকার মানুষের ভালো-মন্দ দেখার দায়িত্ব তার রয়েছে। এখানে বর্জ্য ডাম্পিং স্টেশন স্থাপন না করে এখানে ফুল ও গাছের বাগান করে আবাসিকের সৌন্দর্য বৃদ্ধি ও অক্সিজেন সমাধান করতে পারেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – ২৪ নং ওয়ার্ড আবাসিক এলাকা উন্নয়ন ফোরামের সভাপতি নজরুল ইসলাম, এল ব্লক জামে মসজিদ সভাপতি আব্দুস সত্তার, কে – এল ব্লক আবাসিক সমিতির সাধারণ সম্পাদক – জসিম উদ্দিন ভূঁইয়া, শাকিল আহসান মামুন, কেন্দ্রীয় যুবলীগ সাবেক সদস্য রেজাউল আমীন রাজু।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী মো: খায়ের, মঈনুল কাদের নাবিল, হুমায়ুন কবির, মাহমুদ হোসেন বাবুজি, মাজহারুল নোমান খান, মুসলে উদ্দিন শিবলী, ইফতেখার হিমেল, ওমর ফারুক, ফয়সাল নূর খান, সহিদ উল্ল্যাহ, আরিফুল মাওলা আবেদ প্রমুখ।
চস/স


