spot_img

১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দেশে ভোটার বেড়েছে ২.২৬ শতাংশ

মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার

 

হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (০২ মার্চ) এমন তথ্য জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৯৩২ জন।

এতে দেখা যায়, ভোটার তালিকা হালনাগাদে এবার ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২৬ শতাংশ। গত বছর ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বর্তমানে দেশের ভোটার বেড়ে দাঁড়িয়েছ ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জনে। ভোটার বেড়েছে দুই দশমিক ২৬ শতাংশ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss