spot_img

২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

তরমুজের মূল্য তালিকা নেই, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে তরমুজের মূল্য তালিকা না রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিনটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (১৮ মার্চ) নগরীর কাপ্তাই রাস্তার মাথার কামাল বাজারের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ।

তিনি বলেন, মূল্য তালিকা সংরক্ষণ না করা, ক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে মোহাম্মদীয় ফল বিতানকে ১০ হাজার টাকা, চন্দনাইশ ফার্মকে ৭ হাজার টাকা এবং বোয়ালখালী ফল বিতানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, তরমুজের দাম নিয়ে কারসাজি শুরু করেছে কিছু অসাধু ব্যবসায়ী। রমজান উপলক্ষ্যে তরমুজের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর তাকে পুঁজি করে অতিরিক্ত দাম হাতিয়ে নেওয়ার অপচেষ্টা লিপ্ত আছেন অনেকে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss