spot_img

২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান মারা গেছেন। শনিবার (২৩ মার্চ) ভোর পৌনে চারটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ও তার সহকর্মী অধ্যাপক ড. বিললাল হোসেন।

অধ্যাপক জিয়া রহমান ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাক্তন প্রাধ্যক্ষ ছিলেন।

অধ্যাপক বিললাল হোসেন বলেন, রাতে আমরা সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তির কাজ করার সময় অধ্যাপক জিয়ার শারীরিক অসুস্থতার কথা শুনি। পরে আমি বাসায় চলে যাওয়ার পর তাকে হাসপাতালে নেয়ার খবর পাই। সেখানেই তিনি মারা যান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss